হাঁটুর বয়সী নায়কদের সঙ্গে টিকে থাকতে কী করবেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ইতিবাচক সাড়া পেয়েছে। নতুন এই ছবিটি মুক্তির পর নিজেকে আরও শক্ত স্থানে দেখার উপলব্ধি করছেন ভাইজান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের নায়কদের সঙ্গে প্রতিযোগিতার বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন সালমান। তার মতোই যে এখন আরও অনেকেই পর্দায় পেশিবহুল চেহারা এবং অ্যাকশনে বাজিমাত করতে পারে সে কথা ভালোই বুঝেছেন ভাইজান।

সালমান বলেছেন, আমার বয়স এখন ৫৫-৫৬ বছর। কিন্তু ১৪-১৫ বছরে বয়সে আমি যা করতাম এখন আমি তাই করছি। এই প্রজন্মে টাইগার শ্রফ আছেন। বরুণ ধওয়ান, রণবীর সিংহ এবং আয়ুষ শর্মাসহ আরও অনেকেই আছেন। তাই আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।

সালমানের কথায়, পরিশ্রমের বিকল্প নেই। ঘুরে দাঁড়াতে আরও বেশি ঘাম ঝরাবেন তিনি। পরিশ্রমের দাম দর্শক দেবেন। এমনটাই বিশ্বাস তার। 

‘রাধে’ যদিও নিরাশ করেছে দর্শককে। নেটমাধ্যমে অসংখ্য ট্রোল। অন্যদিকে আইএমডিবি অর্থাৎ যেখানে ছবি মুক্তি পাওয়ার পর তার মাপকাঠি নির্ণয় করা হয় সেখানেও ‘রাধে’-র রেটিং মাত্র ১.৭।

ইত্তেফাক/বিএএফ