নাটোরে সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে এক মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে রোডে এমন ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে স্বামী মিলন, পুত্র সন্তান মহিন ও কন্যা জান্নাতুলকে সাথে নিয়ে রাস্তার ধারে অপেক্ষা করতে থাকেন পার হবার জন্য। এমন সময় দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নুরজাহান ও তার মেয়ের দিকে ধেয়ে আসতে দেখে মা নুরজাহান মেয়ে জান্নাতুল কে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, নুরজাহান নামে এক মহিলা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। ট্রাকটি আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম