নবম-দশম শ্রেণির জ্যামিতি

ঁজ্যামিতি

মো. আব্দুর রাজ্জাক রুবেল

সিনিয়র শিক্ষক

আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণির গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রাবলি  নিয়ে আলোচনা করছি যা তোমাদের নিত্য প্রয়োজন। 

জ্যামিতি সম্পর্কিত তথ্য 

১. একটি পঞ্চভুজের সমষ্টি ৬ সমকোণ।

২.একটি সুষম ষড় ভুজের অন্ত:কোণগুলোর সমষ্টি ৭২০ ডিগ্রি।

৩. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় ৯গুণ।

৪. কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে অন্ত:কেন্দ্র।

৫. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ৯০ ডিগ্রি।

৬. তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁঁকা যায় তাদের বলে সদৃশ ত্রিভুজ।

৭. ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উত্পন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম।

৮. কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উত্পন্ন বহিঃস্থ কোণগুলি সমান হলে, ত্রিভুজটি সমদ্বিবাহু।

৯. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে-প্রবৃদ্ধ কোণ

১০. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের সমষ্টি-

১৮০ ডিগ্রি।

১১. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-

৯০ ডিগ্রি

১২. ‘জ্যা’ শব্দের অর্থ কী-

ভূমি

১৩. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে-

সম্পূরক কোণ।

১৪. দুটি পূরক কোণের সমষ্টি কত-

৯০০

১৫. সম্পূরক কোণের মান কত-

১৮০০