সাগর জাহানের পরিচালনায় তাসনিয়া ফারিন

ঈদ মানেই তারকাদের একাধিক নাটক-অনুষ্ঠান প্রচার। দর্শকদের বাড়তি আনন্দ দিতে সবাই চেষ্টা করেন নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে আসতে। সেই তালিকায় রয়েছে এ সময়ে জনপ্রিয় অভিনেত্র তাসনিয়া ফারিন। এবারের ঈদে তার একাধিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। কচি খন্দকারের রচনা এ সারগর জাহানের পরিচালনায় আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচার ফারিন অভিনীত নাটক  ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’।   নাটকটিতে ফারিন ছাড়া আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, নওশাবা, জুঁই করিম, ফারুক আহমেদ, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, মাসুদ হারুণসহ অনেকে।

 মিল ব্যারাক কল্যাণ সমিতির নির্বাচনে প্রার্থী হন ফজলুর রহমান বাবু ও কচি খন্দকার। প্রচার সম্পাদক পদে প্রার্থী হন মোশাররফ করিম। তিনি সভাপতি প্রার্থীর এক বোনকে ভালোবাসেন। এ জন্য তিনি সভাপতির পক্ষে কাজ করে যাচ্ছেন।

এই নাটকটিতে একটি সমিতির আবহমানকালের রাজনীতির চিত্র ফুটে উঠেছে। সমিতির পদ বণ্টন নিয়ে হয় স্বজনপ্রীতি, ঝগড়া-বিবাদ। এই ঝগড়া-বিবাদ মেটানোর জন্য সমিতির সকল পুরুষ-মহিলা কক্সবাজার বেড়াতে যান। সেখানে গিয়ে শুরু হয় তাদের মধ্যে আর এক রাজনীতি। যত দিন যায় পরিস্থিতি ততই হাস্য-রসাত্মক হতে থাকে নাটকটির গল্প। নানা মজার ঘটনায় এগিয়ে যাবে ৭ পর্বের ধারাবাহিক ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’র গল্প।