পবিত্র ঈদ ফিতর উপলক্ষে একুশে টেলিভিশন প্রচার করছে বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালা। এই আয়োজনে প্রতিদিনই প্রচার হচ্ছে জাহিদ হাসান অভিনীত ৭ পর্বের একক নাটক ‘নীলের বউ রাশি’। ইফফাত আরেফিন মাহমুদেরে রচনা এবং জাহিদ হাসানের পরিচালনায় নাটকের বিভিন্ন পর্বে জাহিদ হাসানের পাত্রী হিসেবে অভিনয় করেছেন মেহরিন নিশা, ভাবনা, সারিকা, নাদিয়া, বন্যা মির্জা, তারিন ও সাদিয় ইসলাম মৌ। নাটকটি ঈদের দিন থেকে প্রতিদিন দুপুর ১টা ১০ মিনিটে প্রচারিত হচ্ছে।