মুহম্মদ আনিসুল হক
১৯ মে ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ৫ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৬ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ১ ও ৬। শুভ বার: রবি ও শুক্র। শুভ রত্ন: রুবী ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বাড়িতে অতিথি আসতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ভ্রমণের সুুযাগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বাড়বে। বেকারদের কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন। মন ভালো থাকবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যবসায়িক দিক খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়তে পারে।