আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় খাল দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন যাবত্ বাশাইল বাজারসংলগ্ন বাশাইল-বাটরা খাল দখল করে দোকান নির্মাণ করছেন স্থানীয় কবির সরদার নামের এক ব্যক্তি। এর আগেও ঐ খাল দখল করে অবৈধভাবে কয়েকটি দোকান নির্মাণ করেন স্থানীয় প্রভাবশালীরা। তারা সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কবির সরদার জানান, আমি খালে না, খালপাড়ে দোকানঘর নির্মাণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।