কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে মাদক সেবনের দায়ে মোহাম্মদ আলী জিন্নাহ নামের এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়। জিন্নাহ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের আব্দুল হামিদ আকন্দের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা জানান, বাড়ির পাশে মাদক সেবনের সময় জিন্নাহকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।