সাদুল্লাপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

সাদুল্লাপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি ফারুক হোসেন ওরফে গলাকাটা ফারুককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট বৌ বাজার এলাকায় তাকে পেটানো ও কোপানো হয়। পরে রাতেই তাকে পুলিশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি নিলে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ফারুক মারা যান। নিহত ফারুক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, কেন এবং কারা তাকে হত্যা করল বিষয়টি পুলিশ তদন্ত করছে। তবে ফারুকের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।