ফিলিস্তিন বা প্যালেস্টাইন মধ্য প্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। যেখানে বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিন ভূখণ্ড। ফিলিস্তিন মূলত পৃথিবীর প্রাচীনতম অঞ্চলগুলোর একটি। বর্তমানে যেখানে চলছে তীব্র সংঘাত যা অমানবিকতা। মানুষের উপর এরকম বর্বর ঘটনা অগ্রহণযোগ্য এবং কলঙ্কজনক। দীর্ঘ ২৫ বছর ধরে শান্তি আলোচনা চলছে ভঙ্গুরভাবে। কিন্তু সংঘাতের কোনো সমাধান এখনো মেলেনি। সমাধান আদৌ মিলবে কি না কে জানে! বিশ্বে শান্তি বিরাজ করতে এরকম দাঙ্গা-মারামারি আর জঙ্গিপনা থেকে বেরিয়ে আসতে হবে। নিরসন করতে হবে অমানবিকতা।
মো. মনিরুল ইসলাম
শিক্ষার্থী,
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা