সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্যাতন করে মিথ্যা মামলা সাজিয়ে কারাগারে প্রেরণের প্রতিবাদে সাংবাদিক নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে নারায়ণগঞ্জে সাংবাদিকরা মানববন্ধন করেছেন। তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসাকে অপসারণের দাবি জানান। নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গতকাল বঙ্গবন্ধু সড়কের সংগঠনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজের রিপোর্টার আবদুস সালামের সভাপতিত্বে এ সমাবেশে অনুষ্ঠিত হয় ।