চিকিত্সকদের জন্য ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর পরিবর্তিত তারিখ জানানো হবে।
৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। ২৩ মে থেকে এই ভাইভা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যা শেষ হতো ৩০ জুন।