ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের এখন পর্যন্ত পরিচয় মেলেনি।
গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. আদম আলী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কি ইউনিয়নের পাকুল্যা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন।
ইত্তেফাক/এমআর