আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২০ মে ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৭ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ২ ও ৬। শুভ বার: সোম ও শুক্র। শুভ রত্ন: মুক্তা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দবোধ করতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নের ব্যয় কিছুটা বাড়তে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায় হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ ভ্রমণ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। বীমা-কর্মীদের জন্য সময় কিছুটা অনুকূল থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।