মির্জাপুর-পাথরঘাটা বেড়িবাঁধে ধস

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে থাকা মির্জাপুর-পাথরঘাটা বেড়িবাঁধের রাস্তার দুই পাশের অনেকাংশ ধসে গেছে। বেড়িবাঁধ সড়কটি বর্ষার আগেই দ্রুত সংস্কার করা না হলে পুরোপুরি ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পাউবোর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, বংশাই নদীর বিভিন্ন এলাকায় ভাঙনে বেড়িবাঁধ এলাকায় বেশকিছু রাস্তার ক্ষতি হয়েছে। রাস্তার কাজ করবে এলজিইডি আর বেড়িবাঁধের কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, বরাদ্দ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।