চাটখিলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরে অভিযান চালিয়ে দুটি মুদি দোকান থেকে টিসিবির ২১২ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন। এ সময় তিনি সুমন স্টোরকে ১৫ হাজার ও গুলজার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।