চট্টগ্রামে আধাঘণ্টার ব্যবধানে দুই যুবক খুন

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের কর্ণফুলী ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে আধাঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় মোহাম্মদ মুরাদ নামে এক যুবক খুন হন। এর আধাঘণ্টা আগে সীতাকুণ্ড পৌরসভার পেশপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে কোরবান আলী সোহেল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে সোহেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। অপরদিকে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, জায়গা কেনাবেচা নিয়ে বিরোধের জের ধরে সাইফুল ও আজাদ নামে দুই ব্যক্তি মুরাদকে ছুরিকাঘাত করে।