গ্রেফতার ১০
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় বুধবার দুইটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত সোম ও মঙ্গলবার কাচারিকান্দী গ্রামের সাবেক ইউপি সদস্য ফজলুল হক ও শাহ আলম গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ফজলুল হকের পক্ষের ইয়াসিন মিয়া (১৩) ও শহীদ মিয়া (৩০) নিহত হয়। আহত হয় ৫০ জন। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার নিহত ইয়াসিনের চাচা ও শহীদের ভাই বাদি হয়ে রায়পুরা থানায় দুইটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার সাবইন্সপেক্টর গোবিন্দ জানান, এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে শতাধিক ট্যাটা, বল্লম ও দেশীয় অস্ত্র। বিপুলসংখ্যক পুলিশ ঐ গ্রামে মোতায়েন করা হয়েছে।