পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় বুধবার চার ব্যবসায়ীকে জরিমানা ও ১৫ কেজি চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মত্স্য কর্মকর্তা মো. শহিদুল্লাহ ও থানাপুলিশ উপজেলার গোয়ালবাতানের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে চার জন ব্যবসায়ীকে ঐ চিংড়িসহ আটক করে উপজেলা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত চিংড়ি ব্যবসায়ী নিত্য রঞ্জন মণ্ডলকে ১০ হাজার, প্রজিত্ মণ্ডলকে ৫ হাজার, পলাশ বৈদ্যকে ১ হাজার ও গৌরঙ্গ গোলদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ চিংড়ির মধ্যে কিছু এতিমখানায় দান করে বাকিগুলো বিনষ্ট করা হয়েছে।