ভারতে পাকিস্তান হাইকমিশনারকে তলব

ভারতে পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেছে ভারত। গতকাল দিল্লির পররাষ্ট্রসচিব বিজয় গোখলে হাইকমিশনার সোহায়েল মাহমুদকে তলব করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মিরের হুরিয়ত নেতা মীরওয়েইজ উমরফারুকের সঙ্গে ফোনালাপ করায় সোহায়েল মাহমুদকে তলব করে ভারত।

আরো পড়ুন: মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে ট্রাম্পের মতবিরোধ

দিল্লি বলছে, এর মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে পাকিস্তান। পররাষ্ট্রসচিব বিজয় গোখলে একটি প্রতিবাদপত্র হাইকমিশনার সোহায়েলের হাতে তুলে দেন।-টাইমস অব ইন্ডিয়া।

ইত্তেফাক/মোস্তাফিজ