শেয়ারদর কমার শীর্ষে কন্টিনেন্টাল ইনসিওরেন্স

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৬টির বা ৪৮ দশমিক ৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার লেনদেন শেষে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৫ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কন্টিনেন্টাল ইনসিওরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইনসিওরেন্সের ৫ দশমিক ৭৫ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৫ দশমিক ৭১ শতাংশ, রানার অটোমোবাইলসের ৫ দশমিক ৬২ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৫ দশমিক ৪৭ শতাংশ, ঢাকা ইনসিওরেন্সের ৫ দশমিক ৪২ শতাংশ, অগ্রণী ইনসিওরেন্সের ৫ দশমিক ১১ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫ দশমিক ১০ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৪ দশমিক ৭৮ শতাংশ এবং প্যারামাউন্ট ইনসিওরেন্সের শেয়ার দর ৪ দশমিক ৭১ শতাংশ কমেছে।