তামিম মাহমুদউল্লাহর নেতৃত্বে প্রস্তুতি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে বিকেএসপিতে আজ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিসিবি রেড একাদশ, বিসিবি গ্রিন একাদশে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। তামিম ইকবাল বিসিবি রেড ও মাহমুদউল্লাহ রিয়াদ বিসিবি গ্রিন একাদশের অধিনায়কত্ব করবেন।

তামিম ছাড়া রেড একাদশের বাকি ক্রিকেটাররা হচ্ছেন ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

মাহমুদউল্লাহ গ্রিন একাদশে আছেন নাঈম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

এদিকে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে গতকাল অনুশীলনে নেমেছিল শ্রীলঙ্কা। বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করলেও গণমাধ্যমের মুখোমুখি হয়নি দলটি।