পঞ্চাশে প্রথম বারের মতো মা হলেন নাওমি ক্যাম্পবেল

একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। ৫০ বছর বয়সি এই ব্রিটিশ মডেল-গায়িকা নিজেই খবরটি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে। খবর বিবিসি ও স্কাই নিউজের

নাওমির হাতের মধ্যে সদ্য জন্মোজাত শিশুর পা দুটি রাখা একটি ছবি পোস্ট করেছেন নাওমি। ক্যাপশনে লিখেছেন, একটি সুন্দর আশীর্বাদ আমাকে মা হিসেবে বেছে নিয়েছে। এমন সুন্দর প্রাণকে আমার জীবনে পেয়ে খুবই সম্মানিতবোধ করছি। এর আগে মা হওয়ার কোনো কথা জানাননি নাওমি। বাচ্চা কখন জন্ম নিয়েছে এবং তার নাম কী রাখা হয়েছে সেই    সম্পর্কে কিছু জানাননি নাওমি। মা হওয়ায় লন্ডনে জন্ম নেওয়া এই মডেলকে অভিনন্দন জানিয়েছেন ডিজাইনার মার্ক জ্যাকব। ব্রিটেনের বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিন সম্পাদক এডওয়ার্ড এন্নিফুলও অভিনন্দন জানিয়েছেন নাওমিকে। তিনি লিখেছেন, তোমাদের একত্রে দেখাটা আমার বছরটাকে আনন্দিত করে তুলল। তোমরা একজন আরেক জনের জীবনে আনন্দ বয়ে আনবে।