খুলনায় এগিয়ে চলেছে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ

মুজিবশতবর্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ে খুলনা জেলায় ভূমি ও গৃহহীনদের জন্য ১ হাজার ৩৫১টি ঘর নির্মাণের কাজ  পুরোদমে এগিয়ে চলেছে।

গৃহহীনদের ঘর নির্মাণের কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে ঘরগুলো নির্মাণ নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপজেলাগুলোতে নিয়মিতভাবে নির্মাণ কাজ পরিদর্শন করছেন। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার তিনি বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মাণ কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি উপকরণ সামগ্রী মানসম্মত কিনা তা যাচাই করেন। এছাড়া যথাযথ পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল. এ), বটিয়াঘাটা জেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান এবং বিভিন্ন ইউনিয়নের চেয়্যারমানগণ।

ইত্তেফাক/এমআর