৩৫০ হালকা ট্যাঙ্ক কিনছে ভারতীয় সেনাবাহিনী

নতুন করে ৩৫০টি হালকা ট্যাঙ্ক সংগ্রহে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। রিকুয়েস্ট ফর ইনফরমেশন (আরএফআই) এর আওতায় এ তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করেছে ন্যাশনাল ইন্টারেস্ট ডট ওআরজি। প্রতিবেদনে আরএফআই নথির বরাত দিয়ে বলা হয়, কার্যক্ষেত্রে দ্রুত সঞ্চারণশীল প্ল্যাটফর্ম যেটাতে পর্যাপ্ত ফায়ারপাওয়ার, নিরাপত্তা, সুরক্ষা, নজরদারি চালানো যায় এবং যোগাযোগের সক্ষমতা থাকতে হবে। এসব বলা হয়েছে নথির প্রথম ভাগে।

পরের ভাগে হালকা ট্যাঙ্কের সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ক্রিয়াকলাপ চালানোর জন্য হালকা ট্যাঙ্কের অবশ্যই বহুমুখিতা থাকতে হবে। নথিতে আরো বলা হয়েছে, পাহাড়ি এলাকায় অপারেশন পরিচালনার সক্ষমতা থাকতে হবে এসব ট্যাঙ্কের। 

এই নথিতে ট্যাঙ্কগুলোর প্রত্যাশিত স্পেসিফিকেশনের বিস্তারিত বর্ণনা রয়েছে। বলা হয়েছে, এগুলোর ওজন কোনোভাবেই ২৫ টনের বেশি হতে পারবে না। পাশাপাশি হর্সপাওয়ার এবং ওজনের অনুপাত হতে হবে কমপক্ষে ২৫:১। এখানে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়,চীনের টাইপ-১৫ হালকা ট্যাঙ্কের ওজন ৩৩ টনের আশেপাশে। সেগুলোর হর্সপাওয়ার-ওজনের অনুপাত ৩০:১।


ইত্তেফাক/এসএ