রঙ্গরস

—জানিস ঝন্টু ভাইয়ের বিয়েতে ভিডিওর সময় তিনটা সানগান ব্যবহার করেছে, উফ সে কী গরম।

—তিনটা সানগান কেন ব্যবহার করেছে জানিস?

—কেন?

—আসলে ওদের খাবারগুলো ঠান্ডা ছিল।

 

—আমার বাবাকে নিয়ে যমে-মানুষে টানাটানি চলছে।

—তা শেষ পর্যন্ত কে জিতল?

—ড্র।

—ড্র মানে?

—ড্র মানে বাবা এখন কোমায়।

 

শিক্ষক:পরীক্ষার খাতায় এসব কী উলটাপালটা লিখেছিস জিরো পাবি তো।

ছাত্র: কী করব স্যার আপনি তো বললেন কোনো দিক না তাকিয়ে চোখ বুঁজে লিখতে।