মালিঙ্গা স্ত্রীর পোস্টে ক্ষুব্ধ পেরেরা

ফেসবুকের পোস্ট নিয়ে ঝামেলা শুরু হয়েছে শ্রিলঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা ও অধিনায়ক লাসিথ মালিঙ্গার স্ত্রী তানিয়া পেরেরার মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেরিয়ে উত্তেজনা গড়িয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড পর্যন্ত। দলের অধিনায়ক মালিঙ্গার স্ত্রী ফেসবুকে পেরেরার ক্রিড়ামন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে লিখলে শুরু হয় ঘটনার।

মালিঙ্গা স্ত্রী তালিয়া ফেসবুকে লেখেন, 'পেরেরা জাতীয় দলে নিজের জায়গা পাকা করার জন্য ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন'।

তানিয়ার এমন মন্তব্যের প্রেক্ষিতে পেরেরা অভিযোগ তুলেন, শ্রীলঙ্কার ক্রিকেটকে হাসির খোরাক বানিয়েছেন তানিয়া। অভিযোগ তুলে পেরেরা সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি তানিয়ার মন্তব্যের জবাবে নিজের দুর্দান্ত ফর্মের কথাও উল্লেখ করেন পেরেরা। এরপরো ক্ষ্যান্ত হননি তানিয়া। আরো একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের তারকা অলরাউন্ডারকে আক্রমণ করেন অধিনায়ক স্ত্রী। এ সময় ক্রিকেট বোর্ডের কাছে চিঠি লিখে সমস্যার সমাধান দাবি করেছেন পেরেরা।

আরও পড়ুন:  বোল্ট ঝড়ে ভারতের বিপক্ষে জয়ে ফিরল কিউইরা

সম্প্রতি মালিঙ্গাকে জাতীয় দলের অধিনায়ক নির্ধারন করেছে শ্রিলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে ব্যক্তিগতভাবে মালিঙ্গার সঙ্গে পেরেরার সম্পর্কের অবস্থা মোটেও ভাল নয়। বোর্ডকে অভিযোগ জানিয়ে লেখা চিঠিতে পেরেরা বলেন, 'যখন খোদ বর্তমান অধিনায়কের স্ত্রীই ফেসবুকে এমন অভিযোগ করেন, তখন ক্রিকেট সমর্থকরা এগুলোকে সত্যি বলে ভাবেন। আর আমাকে কেন্দ্র করে আমার নামে নানা কুৎসা রটানো থেকে বিরত রাখাও তো কঠিন। এই ফেসবুক পোস্টের পর থেকে ড্রেসিংরুমেও একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দলের দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে সম্পর্ক যখন ঠিক থাকে না, সেটি দলের তরুণদের বেশি করে অস্বস্তিতে ফেলে। অন্তর্দ্বন্দ্ব থাকলে দল হিসেবে খেলা কঠিন'।

মালিঙ্গাকে দলের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত ও তার দক্ষতার বিষয়ে প্রশ্ন তুলে ওই চিঠিতে পেরেরা লেখেন, 'নেতৃত্বের ভূমিকা গেম প্ল্যান তৈরির আগে দলের মধ্যে একটা স্থিরতা আর একতা তৈরি করা। যার কোনোটাই এখন নেই'।

ইত্তেফাক/জেডএইচডি