ঝিঙে ফুলে ফিঙে নাচে
আরো নাচে অলি
অবাক হয়ে চেয়ে দেখে
ছোট্ট সোনা মলি।
ফুলের মুখে সতেজ হাসি
শিশির ভেজা ভোরে
ময়না টিয়া উঁকি মারে
এসে আমার দোরে।
রবি মামা ডেকে বেড়ায়
কই রে তোরা কই
কে কে যাবি পাঠশালাতে
হাতে নিয়ে বই?
ঝিঙে ফুলে ফিঙে নাচে
আরো নাচে অলি
অবাক হয়ে চেয়ে দেখে
ছোট্ট সোনা মলি।
ফুলের মুখে সতেজ হাসি
শিশির ভেজা ভোরে
ময়না টিয়া উঁকি মারে
এসে আমার দোরে।
রবি মামা ডেকে বেড়ায়
কই রে তোরা কই
কে কে যাবি পাঠশালাতে
হাতে নিয়ে বই?