শঙ্খলগন

তোমার মোহনা জুড়ে ঢেউ জেগে ওঠে—

ফুঁসে ওঠে ডাগর রজনী।

রাগিনীরা বেহাগের সুর তোলে— খুঁজে চলে মুক্তির পথ ।

চোখের চুম্বন রেখায় জমা রাখে তার রৌদ্রালী প্রপাত।

                আলোর পৃথিবী  ভাসে— ছুঁয়ে যায় হূদয়,

চোখেতে ঘুম নেই তার— ঢেউয়ের উত্সব চলে বুকের ভেতর।

আঁধারের ঘোর কেটে নীলজল শরীর ধৌত করে

ইলশেগুঁড়ি বৃষ্টির গায়।

পৃথিবীর চোখে ভাসে নীল তোয়া ঘর— পুড়ে যায় শঙ্খলগন

আর আমার হূদয় জুড়ে ভাঙা ভাঙা স্বর জেগে ওঠে।