শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শান্ত ইক্যুইটিকে মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএসইসির ৭৭৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শান্তা ইক্যুইটি লিমিটেডকে ফুল্লি ফ্লেজড মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।