পাঁচ জেলায় চালু হলো প্যান্ডামার্ট

দেশের আরো বিস্তৃত এলাকা জুড়ে গ্রাহকদের জন্য অনলাইনে মুদিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা আরো দ্রুত, নিরাপদ ও সহজ করার লক্ষ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, যশোর ও ফরিদপুরে প্যান্ডামার্টের কার্যক্রম চালু করেছে ফুডপ্যান্ডা। এসব শহরের গ্রাহকরা এখন প্যান্ডামার্ট থেকে সকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত মুদিপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করতে পারবেন এবং উপভোগ করবেন ৩০ মিনিটের মধ্যে হোম ডেলিভারি সুবিধা।  

বিগত বছরের শেষের দিকে ফুডপ্যান্ডা ঢাকায় প্যান্ডামার্ট চালু করে। এরপর থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং সাভারসহ অনেক শহরে প্যান্ডামার্টের কার্যক্রম বিস্তার লাভ করেছে।  —প্রেস বিজ্ঞপ্তি