নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক ইউসুফপুর মহাবিদ্যালয়, চারঘাট, রাজশাহী-এর জন্য গ্রন্থাগারিক পদে একজন লোক নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৩৫ বছর ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণ ১০০০ (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার এবং ৪ কপি ছবি ও সকল সনদের কপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট আবেদন করবেন।—অধ্যক্ষ।         সিকে-৫১০

নিয়োগ বিজ্ঞপ্তি: কেওতা ঘিগড়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা, পোঃ ঘিগড়া, উপজেলা: রাজাপুর, জেলা: ঝালকাঠির জন্য সরকারি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিধিমালা, মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (সংশোধিত ২৩ নভেম্বর ২০২০) অনুসারে নবসৃষ্টপদে ১ জন গ্রন্থাগারিক এবং শূন্য পদে ১ জন আয়া নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কর্ম দিবসের মধ্যে গ্রন্থাগারিক পদে ১০০০ টাকার এবং আয়াপদে ৫০০ টাকার পোস্টাল অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে দরখাস্ত আহ্বান করা হলো। —অধ্যক্ষ।      সিকে-৫০৯