শোক সংবাদ

মেহের আফসানা

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের মা মেহের আফসানা (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। গতকাল বুধবার তার নিজ বাড়ি সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মোগরাপাড়া সাহেব বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।