বাঘায় প্রতারণার দায়ে আটক ১

বাঘায় শামিম ওসমান নামে এক প্রতারককে আটক করেছে রাজশাহী র্যাব-৫ এর একটি দল। বুধবার রাতে পুঠিয়ার বানেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বিলপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে শামিম নিজেকে দুর্নীতি, মাদক ও ইফটিজিং প্রতিরোধ কমিটির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। এ ছাড়াও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তার সুসম্পর্ক  ও যোগাযোগ রয়েছে বলে এলাকায় সে প্রভাব বিস্তার করত। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, এলাকার লোকজনের কাছে সে ত্রিপল (৯৯৯) শামিম নামে পরিচিত। পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ জানান, সে মাঝে মধ্যে নানা তদবির নিয়ে আসত। তার তদবির না শুনা হলে সে বিভিন্ন দপ্তরে মানুষকে হয়রানি করার লক্ষ্যে নামে-বেনামে অভিযোগ লিখে পাঠাত।