বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ডামুড্যা বাজারে বহুতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে নির্মাণশ্রমিক মো. বিল্লাল আকনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. বিল্লাল আকন (৩৫) ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামের আ. জব্বার আকনের ছেলে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মো. জাফর আলী বিশ্বাস বলেন, উত্তর বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে শ্রমিক মো. বিল্লাল আকন বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।