ভারতে অক্সিজেন সংকটে মৃত্যু বেড়েই চলছে। গোয়া রাজ্যে মাত্র ছয় দিনেই অক্সিজেন সংকটে মারা গেছে ৭৫ জন। এর আগে বিভিন্ন রাজ্যে অক্সিজেন না থাকায় মারা গেছে অনেক করোনা রোগী। খবর আলজাজিরার
গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান ট্যাংক থেকে অক্সিজেন নিয়ে আসা পাইপলাইনে লিকেজের কারণে সমস্যা দেখা দেয় এবং করোনা রোগীদের মৃত্যু হয়। আবার কিছু সময় বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার আনতে সমস্যা হওয়ায়ও অনেক করোনা রোগীর মৃত্যু হয়। গত ৭ মে গোয়া রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের হার ছিল ৫১ শতাংশ।
দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৩২৯ চিকিত্সকের মৃত্যু
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে মৃত্যু হয়েছে ৩০০-রও বেশি চিকিত্সকের। যার মধ্যে শুধু বিহারেই কোভিডে মারা গেছে ৮০ চিকিত্সক। এমনটাই দাবি করেছে দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। আইএমএ জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে এখনো পর্যন্ত ৩২৯ জন চিকিত্সক প্রাণ হারিয়েছেন। দিল্লিতে মৃত্যু হয়েছে ৭৩ জনের। উত্তরপ্রদেশে ৩১ জন চিকিত্সকের মৃত্যু হয়েছে। আইএমএর মতে, সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলো মিলিয়ে দেশে প্রতিদিন গড়ে ২০ জন চিকিত্সকের মৃত্যু হচ্ছে।