বিদেশি আগ্রাসনকারীদের দাঁত উপড়ে ফেলার হুমকি পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন, বিদেশি আগ্রাসনকারীদের দাঁত উপড়ে ফেলা হবে। তিনি বলেন, রাশিয়াকে যদি কেউ টুকরো করতে চায় তাহলে তা মেনে নেওয়া হবে না। দেশটির সিনিয়র নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে প্রেসিডেন্ট পুতিন এই হুঁশিয়ারি দেন। সাইবেরিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণ নিয়ে বিদেশিদের মন্তব্যের প্রেক্ষিতে পুতিন এসব কথা বলেন। তিনি বলেন, এখনো প্রকাশ্যে বলা হয় রাশিয়া সাইবেরিয়ার সম্পদ দখল করেছে এবং সেটা সুন্দর নয়। একটা দেশই কেবল পারে। পুতিন বলেন, প্রত্যেকেই চায় আমাদেরকে কামড় দিতে এবং আমাদের কিছু কামড়ে খেতে। কিন্তু যারা এই চেষ্টা করছেন তাদের হুঁশিয়ার করে দিতে চাই যে, তাদের দাঁড় উপড়ে ফেলা হবে যাতে কামড় না দিতে পারে। -রয়টার্স