গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

আজ শুক্রবার (২১ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/কেকে