বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২১ মে) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

হাইওয়ে পুলিশের ওসি মো. শাহজালাল আলম বলেন, ‘ঢাকাগামী একটি পিকআপ ভ্যান ও সিলেট অভিমুখী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুইজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন। আহতদের মাধবপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম