আদিয়াত খন্দকার আদিবা
শিক্ষার্থী অষ্টম শ্রেণি
আইডিয়াল ক্যাডেট স্কুল হাতীবান্ধা
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন
৮. প্রশ্ন:রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন কোন প্রক্রিয়ায় লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করে?
উত্তর:ব্যাপন প্রক্রিয়ায়।
৯. প্রশ্ন:অভিস্রবণ বা অসমোসিস কাকে বলে?
উত্তর:যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিস্রবন বা অসমোসিস বলে।
১০. প্রশ্ন:অভেদ্য পর্দা কাকে বলে?
উত্তর:যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে।
১১. প্রশ্ন:কিউটিনযুক্ত কোষ প্রাচীর কোন ধরনের পর্দা?
উত্তর:অভেদ্য পর্দা।
১২. প্রশ্ন:ভেদ্য পর্দা কাকে বলে?
উত্তর:যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে।