প্রণব কান্তি দেব
সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
গত বুধবারের পর
Listening এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরলস প্রচেষ্টা। অনেকেই এক্ষেত্রে হতাশ হয়ে পড়েন। এজন্য Listening কে Entertaining এ রূপান্তরিত করতে হবে। বিভিন্ন বিনোদন চ্যানেল সাবস্ক্রাইব করা যায়। আবার অনেক Boring Time কেও কাজে লাগানো যায়। যেমন Driving এর সময়, বাস, ট্রেনে ভ্রমণের সময়, নানা কারণে অপেক্ষার সময়, ঘরের কাজের সময় Listening Practice করা যায় নানাভাবে।
কখনো আগ্রহ হারানো যাবে না। একটি কৌশল হয়তো ভালো লাগবে না। ধৈর্য ধরে এগুতে হবে। আত্মবিশ্বাস অটুট রাখা একটি বড়ো চ্যালেঞ্জ।
আর Reading নিয়ে কথা বলতে গেলে ফ্রান্সিস বেকন এর সেই কথাটি সবার আগে মনে আসে- “Reading make a full man; conference a ready man; and writing an exact man.” প্রকৃত অর্থে যেকোনো ভাষাতেই দক্ষতা অর্জনের ক্ষেত্রে Reading Skill একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Reading এর মাধ্যমে সেই ভাষার শব্দ, উচ্চারণ, বাক্য গঠন, যতিচিহ্ন এমনকি আবেগ, কল্পনা এবং সৃজনকলা সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ হয়। কাজেই Reading এ দক্ষ হওয়ার জন্য অবশ্যই যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে।
Reading Skill দক্ষতার জন্য যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে:নিয়মিত পড়া এবং পড়া। শিশুতোষ লেখাগুলোর মাধ্যমে শুরু করা যায়। থ্রিলার গল্প, ভৌতিক গল্প এগুলোর মাধ্যমে পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা যায়। আবার ইংরেজি সংবাদপত্র, জার্নালও Reading Skill এর উন্নয়নে সহায়ক। তবে যেকোনো পড়ার ক্ষেত্রে নিজের পছন্দ এবং আগ্রহের বিষয়টি মাথায় রাখতে হবে। ইংরেজি বিদেশি ভাষা বলে প্রথমেই বিদেশি সংবাদপত্র, সিরিয়াস এবং জটিল বিষয়বস্তু না পড়াই ভালো। এতে করে না বোঝতে পেরে পড়ার প্রতি হতাশা তৈরি হতে পারে।
একই বিষয় বারবার পড়ার একটা উপকারিতা আছে, বিষয়ের গভীরে ঢোকা যায়। মনে রাখতে হবে, একটা অনুচ্ছেদ প্রথম দিনের পড়ায় বোঝা নাও যেতে পারে। এতে হতাশ হওয়ার কিছু নেই।
পড়ার সময় ভালোলাগা Vocabulary, Phrase গুলো দাগ দিয়ে রাখা যেতে পারে। আবার একটি ডায়েরিতে নোট করে রেখে মাঝে মাঝে Practice করা যায়। আবার পড়ার বিষয়বস্তুর সাথে যদি নিজের বাস্তব জীবনের (Real World) মিল খোঁজে পাওয়া যায় তবে সে শেখাটা সহজ হয়ে যায়।
Skimming এবং Scanning এর মাধ্যমেও পড়ার অভ্যাস তৈরি করা যায়। এতে করে কম সময়ে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং পড়ার প্রতি আগ্রহ জন্মে।
Summarize হচ্ছে Reading কে আত্মস্থ করার অন্যতম একটা উপায়। যেকোনো কিছু পড়ার পর যদি বিষয়বস্তুটার মর্মার্থ উপলব্ধির চেষ্টা করা হয় তবে অনেক উন্নতি করা যায়।
Reading goal মানে একটি টার্গেট সেট করে পড়ার অভ্যাস তৈরি করলে সহজে গন্তব্যে পৌঁছা যায়। এর ফলে শিক্ষার্থীরা নিজেদের উন্নতি সম্পর্কেও ওয়াকিবহাল হতে পারেন।
এসব ছাড়াও ইন্টারনেটে নানারকম Materials ছড়িয়ে আছে। অনেক ফ্রি Resources আছে। আসলে নিয়মিত রুটিন মাফিক Practice হচ্ছে সফলতার নিয়ামক। মনে রাখতে হবে Listening এবং Reading এ দক্ষতা অর্জন করতে পারলে বাকী দুটো Skills আয়ত্তে আনা অনেক সহজ হবে।