আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২২ মে ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: বুধ ও রবি। শুভ রত্ন: পান্না ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। যে কোনো ধরনের মতানৈক্য এড়িয়ে চলুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পড়াশোনার প্রতি অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্পীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অপ্রত্যাশিত সূত্র থেকে প্রাপ্তিযোগ আছে। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। যানবাহনে ওঠানামায় সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। আপনজনের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। ছোট ভাইবোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে নিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

মূল্যবোধ বজায় রাখুন। আজ কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দেবেন না। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মাথাব্যাথায় ভুগতে পারেন। পুরনো আত্মীয় কারো সঙ্গে দেখা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। ব্যবসাক্ষেত্রে ঝুঁকি নেবেন না। অপরের প্রতি সদাচরণ করুন। শরীর মোটামুটি ভালো থাকবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকাদের কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে নিজেকে জড়াতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক যোগযোগ চালিয়ে যান।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনা সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পারস্পরিক সামজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভালোভাবে চিন্তা করে গ্রহণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।