করোনার ধাক্কা সামলে ১৬ জুলাই খুলছে আইফেল টাওয়ার

এএফপি

মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আগামী ১৬ জুলাই আইফেল টাওয়ার ফের খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার প্যারিসের এ বিখ্যাত স্থাপনার পরিচালনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছেন। পরিচালনা কর্তৃপক্ষ সেতা এএফপিকে জানান, প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন পরিদর্শকের সংখ্যা ১০ হাজার জনে সীমাবদ্ধ রাখা হবে। এ সংখ্যা কোভিড-পূর্ববর্তী পরিদর্শক সংখ্যার অর্ধেকেরও কম। খবরে বলা হয়, নির্মাণকাজ চলছে এমন কিছু স্থান ব্যতীত এ স্থাপনার সব ফ্লোরে পরিদর্শকদের প্রবেশের সুযোগ থাকবে। উল্লেখ্য, ২০২৪ সালের অলিম্পিক গেমস উপলক্ষ্যে আইফেল টাওয়ারকে সবচেয়ে দৃষ্টি নন্দন করতে এ ঐতিহাসিক স্থাপনার ১৩০ বছরের ইতিহাসে টাওয়ারটির ব্যাপক সংস্কার করা হচ্ছে।