এএফপি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্য সফর করবেন। ১১ দিনের যুদ্ধ বন্ধে ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে সম্মত হওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এমন কথা জানায়।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস বলেন, ব্লিনকেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সঙ্গে কথা বলেছেন। আশকানাজি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের এ অঞ্চল সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। প্রাইস বলেন, যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিকের আসন্ন সফরকালে ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন। এ সময় তিনি সংঘাত নিরসনের এবং ইসরাইল ও ফিলিস্তিনের জন্য উন্নত ভবিষ্যত্ গড়ে তোলার ব্যাপারে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন।