মৃত্যুবার্ষিকী

 

গোলাম রসুল মল্লিক

ইস্টার্ন নিউজ এজেন্সির (এনা) প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক গোলাম রসুল মল্লিকের আজ শনিবার ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের সেগুনবাগিচার তোপখানা রোডের বাড়িতে বাদ আসর কোরআনখানির আয়োজন করা হয়েছে। এছাড়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। মুক্তিযোদ্ধা গোলাম রসুল মল্লিক স্বাধীনতা যুদ্ধের সময় সংবাদ সংস্থা এনা চালু করেন। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রথম সদস্য এবং কমনওয়েলথ প্রেস ইউনিয়নের তিন বার চেয়ারম্যান ছিলেন।