উলিপুরে কাউন চাষে ঝুঁকছেন কৃষক

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কাউন চাষে ঝুঁকছেন উলিপুরের ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীর চরের চাষিরা। কম খরচে অধিক লাভবান হওয়ায় এ চাষে ঝুঁকছেন বলে জানায় স্থানীয় কৃষকরা। সরেজমিনে দেখা যায়, ব্রহ্মপুত্র নদ বেষ্টিত বুড়াবুড়ি, সাহেবের আলগা, বেগমগঞ্জ, হাতিয়া ও তিস্তা নদীর অববাহিকায় থেতরাই, দলদলিয়া, গুনাইগাছ ও বজরা ইউনিয়নের প্রায় শতাধিক চর ও দ্বীপ চরে কাউন চাষ করা হচ্ছে। সাবেক ইউপি সদস্য বিন্দু বলেন, উত্পাদন ব্যয় কম হওয়ায় চরাঞ্চলের কাউন চাষ বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চরাঞ্চলে এসব অকৃষি জমিতে কম খরচে লাভজনক কাউন চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।