মাগুরার বাজারে মিলছে নালিম

মাগুরা  প্রতিনিধি

মাগুরার বাজারগুলোতে মৌসুমী ফল নালিম উঠতে শুরু করেছে। চাহিদা থাকায় বিক্রিও হচ্ছে প্রচুর। নালিম দেখতে অনেকটা বাঙ্গির মতো, তবে গোলাকার এবং মিষ্টি। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলার বাণিজ্যিকভাবে এবার ১৬০ হেক্টর জমিতে নালিমের চাষ হয়েছে। প্রতিটি নালিম প্রকারভেদে ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নড়িহাটির নালিম চাষি সোহরাব হোসেন জানান, এক বিঘা জমিতে নালিম চাষে খরচ হয় ১০-১৫ হাজার টাকা, বিক্রি হয় ৫০-৬০ হাজার টাকা। এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় নালিমের ফলন ভালো হয়েছে। রমজানের সময় এ ফল উত্পাদন হওয়ায় চাষিরা আর্থিকভাবে লাভবান হয়েছে।