গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় শুক্রবার সকালে আমগাছ থেকে রুপালী বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রুপালী বেগম জেঠুয়া গ্রামের মনিরুজ্জামান সরদারের স্ত্রী। উপজেলার জেঠুয়া গ্রামের বাড়ির পাশের আমগাছ থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় রূপালী বেগমের লাশ উদ্ধার করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।