সাতকানিয়ায় সাঙ্গু নদে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় সাঙ্গু নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র মো. ফারহানের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর শুক্রবার সকালে তার লাশ পাওয়া গেছে। উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার সাঙ্গু নদের মক্তেয়ারকুম নামক স্থানে তার লাশ ভেসে উঠে। সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে বলেন, নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।