ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট জাহিদ হোসেন খসরু বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।